Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পৌর নির্বাচন : যশোরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ
  • মাগুরায় সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়নে মতবিনিময় মন্ত্রীর মতবিনিময়
  • সাতক্ষীরায় ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ প্রশিক্ষণ উদ্বোধন
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৮, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
গতকাল দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তিকে দেওয়া নোটিশে বলা হয়েছে, বিএম কবিরুল হক মুক্তির সমর্থকরা ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বিছালী ইউনিয়নে মোটরসাইকেলযোগে (সহস্রাধিক) শোডাউন করে যা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে
নড়াইল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে দেওয়া নোটিশে বলা হয়েছে, গত ২৪ ডিসেম্বর বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার নির্বাচনী কর্মীকে জরিমানাপূর্বক ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিযোগাযোগের খুঁটি বা অন্যকোনো দণ্ডায়মান বস্তুতে লাগানো পোস্টার অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। কিন্তু আপনার পক্ষ হতে নির্দেশ প্রতিপালন করা হয়নি যা অনাকাঙ্খিত।
পৃথক নোটিশে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের দুজনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ লিখিতভাবে ২৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করতে বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-১ ও ২ আসনের দুজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবারের মধ্যে তাদের লিখিত জবাব দিতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পৌর নির্বাচন : যশোরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ

মার্চ ১, ২০২৬

মাগুরায় সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়নে মতবিনিময় মন্ত্রীর মতবিনিময়

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ প্রশিক্ষণ উদ্বোধন

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.