Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৮, ২০২৩

শ্যামনগরে নোঙর প্রতিকের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। শ্যামনগরের মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে গতকাল বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম ওসমান গনী, বীরমুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, সবুজ ও রাজ প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা ফুঁসে উঠে গোলাম রেজার বিরুদ্ধে। তার বক্তব্যের প্রতিবাদ জানাতে বীরমুক্তিযোদ্ধারা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা। এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ, সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের ছেলে আতাউল হক দোলন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.