বিবি প্রতিবেদক
যশোর শহরের জেলারোড কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে গতকাল আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় আগুনে ওই খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ সব ধরনের তার পুড়ে যায়। এতে আশেপাশের দোকানদার ও জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটণাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গতকাল বেলা ১২টার দিকে কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে আগুন লেগে যায়। খুটিতে ট্রান্সমিটার ও বিদ্যুৎ বিভাগসহ ইন্টারনেটের তারসহ সব ধরনের তার পুড়ে গেলেও জানমালের কোন ক্ষতি হয়নি।
যশোর ওজোপাডিকো-২’র নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ জানান, আগুনে কিছু তার পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। বৈদ্যুতিক ওই খুঁটিতে ডিশ লাইন ও ইন্টারনেটের তার ছিল যা ক্ষতিকর। ওই সব তার সরিয়ে ফেলার জন্য বলা হলেও কেউ সরাচ্ছেন না।
শিরোনাম:
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
