নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় সাপের কামড়ে গণেশ মিশ্র ফুলু ঠাকুর (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ৮টার দিকে উপজেলার পতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের পূবের মাঠে এ ঘটনা ঘটে।
গণেশ মিশ্রের ভাতিজা ও চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘আমার মেজে কাকা গণেশ মিশ্র ফুলু ঠাকুর গ্রামের পূবের মাঠে তার নিজের সরিষা ক্ষেত দেখতে যান। ওই সময় সরিষা ক্ষেতের ভেতর থেকে তার পায়ে কিছু একটা কামড় দেয়। পোকার কামড় ভেবে তিনি গুরুত্ব দেননি। পরে তিনি নিজে বাইসাইকেল চালিয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন। বাড়িতে পৌঁছেই তিনি মাঠিতে পড়ে যান। বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগে বর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা