Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদরসা শিক্ষককে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreDecember 30, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষকের দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক (৫৫) সদর উপজেলার আরবপুর এলাকার বাসিন্দা। গুরুতর অবস্থায় আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে অবস্থান করছিলেন আব্দুল মালেক। রাত ৯টা পর সেখান থেকে স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭-৮ জন তাকে ধরে পাশের মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে।
স্থানীয়রা জানায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে সন্ত্রাসী একটি চক্র প্রায়ই চাঁদা দাবি করতো এবং তাদের প্লটে মাদকের আড্ডা বসাতো। প্রতিকার চেয়ে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুদিন আগে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মালেককে দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.