Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩১, ২০২৩

মাগুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ভাইকে হত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩১, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রমেশ চন্দ্র মাগুরা থেকে
মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)। সবুজ মোল্যা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা স্কুল ছাত্র। গতকাল বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে অজ্ঞাত একটি নাম্বার থেকে তাদেরকে ফোন করে বাইরে যেতে বলেন দুর্বৃত্তরা। তাদের কথায় বাইরে গেলে দুর্বৃত্তরা গলা কেটে তাদের হত্যা করে। দু’জনের মরদেহ স্থানীয় একটি মাঠে ফেলে রেখে চলে যায়। গতকাল ভোরে এলাকাবাসী মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
সবুজ ও হৃদয়ের বড় ভাই আবুল কালাম বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও হাসিব শিকদার- দুই ভাইকে খুঁজতে বাড়িতে আসে। পরে সকালে আমার দুই ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
তিনি আরও বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.