Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রচারে বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধামকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে : মোহিত নাথ

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রর্তীকের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, প্রার্থী হওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। প্রথমে প্রার্থিতা বাতিল করা হলেও পরে আপিলে ফিরে পাই। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধামকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।
গতকাল বারান্দিপাড়া শতদল স্কুল মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এসময় বারান্দিপাড়ার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত হন। এবং ঈগল মার্কায় ভোট দেবে বলে মেহিত কুমার নাথকে জানান। এর আগে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড এবং পৌরসভার ৫নং ওয়ার্ড, সীমান্ত বাস মালিক সমিতি নেতৃবৃন্দসহ ১০/১২ স্থানে গণসংযোগ করেন তিনি।
এ সময় ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা ভয়ভীতি ও হুমকি-ধমকিতে ভয় পাবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফলে আমি আশাবাদী, শত বাধা, ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারি যশোর সদর উপজেলাবাসী ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।’
এসব গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবক, সীমান্ত বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চান্দু ও মাহাবুব আলম দুলাল, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, জেলা পরিষদের সদস্য রেহেনা আক্তার, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম সাগর, মুক্ত খান, শ্রমিক নেতা লিটন হোসেন, নেতা মিজানুর রহমান বাবলু, হরিপদ দাস, রফিকুল ইসলাম, বিষ্নুবর ঘোষ, আলতাফ হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.