Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশের দাবি বাজি : যশোরে একাধিক স্থানে বোমা বিস্ফোরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
গতকাল রাতে যশোর শহরের চোপদারপাড়ায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলস্টেশন, মাদ্রাসা রোড ও জেল রোডে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে তিনটি, রেলস্টেশন মাদ্রাসা রোডে তিনটি ও বিএড কলেজের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল।
শংকরপুর চোপদারপাড়া কেন্দ্রে দায়িত্বরতরা জানান, বিকেলে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রের পশ্চিম দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্টাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে, কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ভিডিপি যশোরের সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘খবর পেয়েছি শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। সংবাদ পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছেন। তবে ভোটকেন্দ্রে কোনও সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।’
তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বোমার বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যাওয়া হয়। সাথে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। পরীক্ষা করে দেখা গেছে সেগুলো বোমা না। ভারতীয় বাজি। বিস্ফোরিত বাজির কাগজ উদ্ধার করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজকের নির্বাচনে ভয় দেখানোর জন্য কেউ হয়তো এই কাজ করতে পারে। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
শংকরপুর এলাকার স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে রাত পৌনে ৭টার দিকে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রেলস্টেশন মাদ্রাসা রোডে সাড়ে ৭টার দিকে আরও দুটি এবং এর কিছু সময় পর আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বিকট শব্দ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.