বিবি প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন নৌকার আফিল উদ্দিন। এক লাখ পাঁচ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট।
গতকাল সহকারী রির্টানিং অফিসার ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে গতকাল সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল চারটায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে।
যশোর-১ আসনে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন। আসনটির ১০২ ভোটকেন্দ্রের ৬৬১ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !