Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা’
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু জননেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়; যখন দেখি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। মণিরামপুরবাসী শান্তি চাই, আমিও চাই মণিরামপুরের আপামর জনসাধারণ যেন শান্তিতে থাকতে পারেন। দুর্নীতি অনিয়ম, টেন্ডারবাজি কাউকে করতে দেয়া হবে না। মণিরামপুরকে আধুনিক মণিরামপুরে রূপান্তর করা হবে।
গতকাল দুপুরে শ্যামকুড় ইউনিয়নে ইয়াকুব ইবনে জবেদ আলী মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, সহসভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মণিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা’

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.