Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরের জলাবদ্ধতা নিরসনে নবনির্বাচিত এমপির হস্তক্ষেপ কামনা

banglarbhoreBy banglarbhoreJanuary 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ২৭ বিলের পানি নিস্কাশনের ব্যবস্থা করতে এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ও আন্দোলকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন নবনির্বাচতি এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনে নবনির্বাচিত সবকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম কৃষকের কথা চিন্তা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য গতকাল সকালে ছুটে যান ২৭ বিলের পানি নিষ্কাশন অবস্থা দেখতে।
জেলার কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে অবস্থিত ২৭ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। বিলে ধানী জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। দীর্ঘদিন ধরে এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলের প্রায় ৫০ ভাগ এলাকায় বোরো আবাদ হয়নি। এবারও বোরো আবাদ না হওয়ার সম্ভাবনা বেশি। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলজ, বনজ ও সবজি ক্ষেত। ফলে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, গোখাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে।
বেশ কিছু দিন আগেও ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে শ্রহীর নদী খনন, বাঁধ অপসারণ ও টিআরএম চালুর দাবিসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি দেয়া হয়।
জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে এমপি আজিজুল ইসলাম জলাবদ্ধতা নিরসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিএম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের য্গ্মু আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, শ্রীকান্ত, তুষার হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.