Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আড়পাড়া ডিগ্রি কলেজ স্থাপিত শিক্ষাপার্কে নব সংযোজন ৭ উপকরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রমেশ সরকার, মাগুরা
জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে স্থাপিত শিক্ষাপার্ক। কলেবর বৃদ্ধিতে আরো সাতটি নতুন উপকরণ সংযোজন করা হয়েছে। নতুন এ উপকরণের মধ্যে রয়েছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, জাতীয় ফুল শাপলা, মুজিবনগরের স্মৃতিস্তম্ভ, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার ও সুন্দরবন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশে বিদেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ও স্থাপনার বিষয়ে জ্ঞান দানের জন্য এ শিক্ষা পার্কে এসব স্থাপনার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে এসব উপকরণ স্থাপন করা হয়েছে। তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম ও উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাস্তবসম্মত জ্ঞান বৃদ্ধির জন্য মাগুরা জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সেটাকে আরো সম্প্রসারিত করে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় শিক্ষা পার্কটিতে নতুন করে আরো সাতটি রেপ্লিকা স্থাপন করা হচ্ছে। এর আগে গত বছরের জানুয়ারি মাসে উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ শিক্ষা পার্কে রয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। যা দিয়ে চাঁদের পাহাড় পর্বত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। পর্যবেক্ষণ করা যাবে মহাকাশ। আরো আছে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ। যা দিয়ে শিক্ষার্থীরা জীবাণু জগৎ ও কোষবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে একটি সাহিত্য কর্নার। যেখানে আছে বাংলাদেশের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছবি। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বই, পুস্তিকা। আছে টাইলসের ওপর অ্যাম্বুস করা এ উপজেলার ম্যাপ, যেখানে শালিখা সম্পর্কিত অধিকাংশ তথ্য আছে। এরপরই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ম্যাপ। রয়েছে ১০ ফুট/১০ ফুট মুক্তিযুদ্ধবেদি। টাইলসের ওপর অংকিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তার জীবনী। এর নিচে তথ্য সংবলিত সাত বীরশ্রেষ্ঠের ছবি।
এছাড়া ৬ ফুট উচ্চতা সম্পন্ন ভূ-গোলক। প্রতিটি গ্রহের নাম, ওজন, ঘূর্ণায়ন গতি, তার বছর, সূর্য হতে তার দূরত্ব এসব বর্ণনা আছে। রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধের সাত স্তরের বর্ণনা। এছাড়া রয়েছে পিরামিড ও আইফেল টাওয়ারের প্রতিকৃতি।
প্রতিদিন জ্ঞানপিপাসু মানুষ, শিক্ষক-শিক্ষার্থীরা এসব স্থাপনা দেখতে ভিড় জমায়। এ সব মানুষের পদচারণায় শিক্ষা পার্কটি সব সময় মুখরিত থাকে। পার্কটিতে শিক্ষণীয় আরো নতুন উপকরণ সংযোজন চান এখানে জ্ঞানপিপাসুরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.