Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোনো বিশৃঙ্খলাকারী রেহায় পাবে না : এমপি তুহিন

banglarbhoreBy banglarbhoreJanuary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
সকল বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় এনে জান-মালের শান্তি রক্ষা করা হবে ঘোষণা দিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
গতকাল ঝিকরগাছার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ ঘোষণা দেন।
ডা. তুহিন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। এখন আপনাদের জান-মাল রক্ষায় যা যা করণীয় আমি তাই করবো। কোনো বিশৃঙ্খলাকারী রেহায় পাবে না। এই জনপদকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, সম্প্রীতি, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের সেবক হিসেবে থাকবো।
এসময় সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন প্রমুখ।
এ সময় গঙ্গানন্দপুর ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.