Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৫, ২০২৪

যশোরে ৮ম আন্তজার্তিক পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
স্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন আর্ট মাদার এ্যান্ড আর্থ ফাউন্ডেশনের ৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে। যশোরে ৮ম আন্তজার্তিক পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত হয়েছে।
সোমবার বিকালে সামাজিক সচেতন সংস্থা (সাসস) এর উদ্যোগে মালঞ্চি বাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
‘আসুন আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানাই’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।
এসময় তিনি বলেন, পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখার জন্য কিন্তু আমরা কি সেইটা করছি? করছি না। পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখতে হলে আমাদের প্রত্যেকের চরিত্রকে আগে ভালো করতে হবে।
সাসসের যশোর জেলার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মফিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা কারো একার পক্ষে সম্ভব না। পৃথিবীকে সুন্দর ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে, সব চাইতে বেশি প্রয়োজন নিজেরা সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। তাহলেই সুন্দর একটি পৃথিবীর উপহার পাব আমরা।
জেলা সাসসের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সাসসের উপদেষ্টা মিজানুর রহমান, ইউপি সদস্য মামুনুর রশিদ, মালঞ্চি বাজার কমিটির সভাপতি জালাল উদ্দিনসহ সাসস জেলা কমিটির নেতৃবৃন্দ।
উলেখ্য, নিউজিল্যান্ডের একজন নাগরিক মাইকেল তরুন “স্থায়ী বিশ্ব শান্তির তত্ত্ব বা ” Theory for (of)parmanent wirld peace”এর আবিস্কারক। পৃথিবী ও কলা বিপ্লব দিবস বা Earth & Art Revolution day। এটি আন্তর্জাতিক ভাবে প্রতিবছর এই দিনে পৃথিবীর নানা জায়গায় পালিত হয়ে আসছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.