Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে জাল টাকাসহ জামাই শশুর আটক

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে সোমবার রাত ৯ টার দিকে ভেড়া বিক্রির সময় ৪ হাজার ৫ শত জাল টাকাসহ জামাই ও শশুরকে আটক করে এলাকাবাসী ।
আটকরা হলেন, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মুনছুর আলী গাজী (৪৮) ও কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মিজানুর রহমান (২৮)। আটকরা সম্পর্কে জামাই-শ^শুর।
ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, মুনছুর গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জার্মানি ওষুধ বিক্রি করে। এ ছাড়া ছাগল ভেড়া কেনাবেচা করে অসহায় মহিলাদের কাছে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছে। গত রোববার তার স্ত্রীর কাছ থেকে একটি ছাগল কিনে এক হাজার টাকা বাকি রেখে চলে যায়। পরবর্তীতে আরেকটি ভেড়া নেবে বলে এক হাজার জাল টাকা দিয়ে চলে যায়। সোমবার সকালে ভাইপোকে ওই টাকা দিয়ে বাজারে পাঠালে দোকানদার টাকাটি জাল বলে নষ্ট করে দেয়। তখন আমার স্ত্রী ঘটনাটি আমাকে জানান। জাল টাকা ব্যবসায়ী মনসুর ও জামাই মিজানুর রহমান সোমবারে ভেড়া নিতে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আসে। ভেড়ার টাকা দেয়ার সময় টাকা যাচাই-বাছাই করতে গেলে জাল টাকা ধরা পড়ে। তখন এলাকাবাসী নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুই জনকে আটক করে ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলীকে জানান। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গটনার সত্যতা পেয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জকে ঘটনাটি জানালে থানার এসআই পিংকু মন্ডলসহ একটি দল ঘটনাস্থলে এসে জাল টাকা ও মোটরসাইকেলটি সহ দুই জনকে থানায় নিয়ে যান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.