Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই তরুণীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreJanuary 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেলগামী দুই তরুণ ও তরুণীকে আটকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং পালাক্রমে ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও সহযোগী মেহেদী হাসান। পরের দিন রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে ২১ বছর বয়সি এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।
ওই দিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেফতার করে পুলিশ। শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। তিনি ফকিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি প্রদান করে উপজেলা ছাত্রলীগ।
র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলায় পলাতক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.