Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমার এই বিজয়ের পিছনে সাংবাদিকদের ভূমিকা অনেক : এমপি ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreJanuary 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভপতি এসএম ইয়াকুব আলী বলেছেন, আমার কাজে ভুল দেখলে ধরিয়ে দেবেন। তাহলে কাজ করতে আমার জন্য সুবিধা হবে। ভুল ত্রুটি ধরিয়ে না দিলে কাজ করা আমার পক্ষে অসুবিধা হবে। মণিরামপুরে যত অনিয়ম দুর্নীতির তথ্য আছে সেগুলো আপনাদের বেশি বেশি করে তুলে ধরতে হবে। তাহলে আমি আগে থেকে সতর্ক হয়ে ভালভাবে কাজ করতে পারব।
গতকাল বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এমপি বলেছেন, আপনারা গেল পাঁচ বছর মন খুলে লিখতে পারেননি। আমি জানি আপনাদের মনে কষ্ট আছে। মণিরামপুর ও যশোরের সাংবাদিকদের সাথে কথা বলে আমি তা বুঝতে পেরেছি। আপনারাও চেয়েছিলেন মণিরামপুরে একটা পরিবর্তন আসুক। যোগ্য নেতৃত্ব আসুক। আমার এই বিজয়ের পিছনে আপনাদের (সাংবাদিকদের) ভূমিকা অনেক। এখন আমি দায়িত্ব পেয়েছি। আপনারা এখন থেকে মন খুলে লিখবেন।
ইয়াকুব আলী বলেন, মণিরামপুরে কিছু সাংবাদিক আলাদা সংগঠন করেছেন। তারা একে অপরের বিরুদ্ধে লিখছেন। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। মণিরামপুরে প্রেসক্লাব হবে একটি। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একসাথে আপনাদের কাজ করতে হবে।
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.