Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
  • দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা 
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে তিন ক্লিনিক সিলগালা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৪No Comments২ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
জানান, বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির কোনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
ভূমি কর্তা আলী হাসান বলেন, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপিতে অভিযান পরিচালনা করার সময় দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েন লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষ অবৈধভাবে মেডিকেল সেবা দিচ্ছেন। এই অপরাধে একই আইনে পারবাজার সার্জিকাল ক্লিনিকের ব্যবস্থাপক নীলিমা খাতুন এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থাপক আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এসিল্যান্ড আরো বলেন, আমরা রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ রাখায় কোনো জরিমানা করা হয়নি। তাদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.