অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাজার পরিদর্শন করেছেন খুলনা-৫ আসনের এমপি ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী শাহ ইরানী (রহ.) এর মাজার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া খানকা শরিফের পীর বীরমুক্তিযোদ্ধা খাজা রফিকুজ্জামান শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাা সম্পাদক শাহ আ. মুকিত জিলানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. মতলেব সরদার এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস।
এর আগে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার সকালে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন