সাতক্ষীরা প্রতিনিধি
দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। গতকাল শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাঙালের মোড়ে এসে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন প্রমুখ।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন