কেশবপুর (যশোর) প্রতিনিধি
আগমী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকলের দোয়া ও আশীর্বাদ চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এবং পাঁজিয়া ইউনিয়নের নতুন হাট বাজারে সকলের দোয়া চেয়ে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শরিফা খাতুন মধু, সাধারণ সম্পাদিকা আছিয়া খাতুন তারা, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, পাঁজিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ইউপি সদস্য সালমা বেগম, সাধারণ সম্পাদিকা শিখা চৌধুরী, সুফলাকাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী চম্পা মন্ডল, সাধারণ সম্পাদিকা মেহেরুল নেছা মেরি প্রমুখ।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

