কোটচাঁদপুর সংবাদদাতা
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বেসামাল পরিস্থিতিতে আত্মগোপনে থাকা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনকে অপসারণ করা হয়েছে। সরকার পতনের পর থেকে উপজেলা পরিষদ এবং এলাকাতেও তাদের খোঁজ নেই বলে জানা যায়।
অন্তর্বর্তীকালিন সরকার উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ কওে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে এরপর প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, একক আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে এডিবি সহ উপজেলার বিভিন্ন দপ্তর, এবং সরকারের নানা উন্নয়ন মূলক প্রকল্প থেকে অর্থ লোপাটের বিস্তার অভিযোগ উঠেছে। এ বিষয় জানতে উপজেলা চেয়ারম্যানের মুঠোফোন একাধিক বার কল করা হলেও রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
##
শিরোনাম:
- যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন
- স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব
- যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত
- যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড়
- ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক
- যশোরে র্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক
- বেজপাড়া এলাকায় চলাচলের রাস্তা রক্ষায় আদালতে মামলা

