বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি তক্ষক উদ্ধার করেছে র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।
এ সময় তক্ষক দুটি সংরক্ষণের অভিযোগে সোহেল পারভেজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় ভেকুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সোহেল পারভেজ যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, অভিযানের সময় সোহেল পারভেজের কাছ থেকে দুটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত তক্ষক দুটি যশোর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।
