Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অর্পণ দর্পণ ফাউণ্ডেশনের উদ্যোগে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
চৌগাছা উপজেলার মুক্তারপুর অর্পণ দর্পণ ফাউণ্ডেশনের নিজ কার্যালয়ে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি ২০২৫  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাধারণ ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে পাশাপোল, ধুলিয়ানী ও সিংহঝুলি ইউনিয়নের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক শরিফুল আলম ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন গরীবপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম।

৮ম শ্রেণির ২৫ জনকে এককালীন ২ হাজার টাকা, ৭ম শ্রেণির ২০ জনকে ১ হাজার ৮ শত টাকা, ৬ষ্ঠ শ্রেণির ১৫ জনকে ১ হাজার ৫ শত টাকা, ৫ম শ্রেণির ১৫ জনকে ১২ শত টাকা করে সর্বমোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বাংলার ভোর সংবাদদাতা আবদুল কাদেরকে অবহিত করেন।

পরীক্ষা কেন্দ্রে উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা গোলাম মোরশেদ। সার্বিক নিরাপত্তায় দশপাখিয়া ফাঁড়ির পুলিশ বোরহান উদ্দিনের নেতৃত্বে  সংগীয় ফোর্স নিয়ে অবস্থান করে। এছাড়া পরীক্ষা চলাকালে গরীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দীন, ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মমিনুর রহমান, সিংহঝুলি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ওয়াজেদ আলী, পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আনারুল ইকবাল, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শাহাজাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান, খলশি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সোহরাব হোসেন, বাড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অংশগ্রহণ কারি সকল শিক্ষার্থীদের মাঝে নাস্তা ও কলম বিতরণ করা হয়।

অর্পণ দর্পণ ফাউণ্ডেশন শিক্ষা বৃত্তি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.