Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আওয়ামী জাহেলিয়াতের’ সবচেয়ে বেশি শিকার হেফাজতের কর্মীরা

যশোরে সম্মেলনে মাওলানা মামুনুল হক
banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের পর ‘আওয়ামী জাহেলিয়াত’ স্মরণীয় হয়ে থাকবে। তার ভাষায়, ‘আওয়ামী জাহেলিয়াতের’ সবচেয়ে বেশি শিকার হয়েছে হেফাজতের কর্মীরা। শাপলা চত্বরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়। গ্রেফতার করা হয় ১৪শ’ নেতাকর্মীকে। ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে হেফাজত নেতাকর্মীদের ওপর এই নির্যাতন চালানো হয়।

মাওলানা মামুনুল মঙ্গলবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান বক্তার বক্তৃতায় এ কথা বলেন। হেফাজতে ইসলাম যশোর জেলা শাখা এ শানে রেসালাত সম্মেলনের আয়োজন করে। এতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল জনসমাগমের কারণে পাশের মুজিব সড়ক, মাওলানা মোহাম্মদ আলী সড়ক, আদালত ও পৌরসভা সড়ক বন্ধ হয়ে যায়।

সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশকে ইসলামশূন্য করতে নানা ষড়যন্ত্র চলেছে। এই দেশে ‘বাহাত্তরের চেতনাকে’ ‘একাত্তরের চেতনা’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঠিক একই কায়দায় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে।


প্রধান বক্তা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন নস্যাৎ করা হয়েছিল ঠিক একই কায়দায় জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন শুধু নয় মাসের লড়াইয়ে হয়নি। স্বাধীন দেশ অর্জন করতে আমাদের যুগ যুগ ধরে লড়াই করতে হয়েছে। তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। প্রথম লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এরপর ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের দাদাদের বিরুদ্ধে এবং সর্বশেষ ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। এসব লড়াইয়ে এদেশের অসংখ্য আলেম রক্ত দিয়েছে। অথচ এই স্বাধীনতার চেতনাকে ফ্যাসিবাদী আওয়ামী সরকার নানাভাবে বিকৃত করেছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবে এদেশের সব শ্রেণি-পেশার মানুষের অভূতপূর্ব ঐক্য হয়েছিল। সেই ঐক্য এখন বিতাড়িতরা ভারতে বসে বিনষ্ট করার চেষ্টা করছে। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষার্থীদের নাস্তিকতাবাদের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করলে হেফাজত মোকাবেলা করবে, কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

মামুনুল হক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলোর প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেন্টমার্টিন থেকে শুরু করে দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা সাখাওয়াত হুসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, খুলনা জেলা সভাপতি মুফতি গোলামুর রহমান, মাগুরা জেলা সভাপতি কাজী জাবেদ বিন মুহসীন তাজাল্লা, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা ওসমাস গনি, মুফতি আরিফ বিল্লাহ, যশোর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.