আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও সদস্য সচিব শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সাকিলা খানম (অঞ্জনা)।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সাকিলা খানম ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এর আগে ২০১৪ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।
শিরোনাম:
- মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !
- সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাইকেল দিলেন হাবিবুল ইসলাম হাবিব
- ডুমুরিয়ায় জরাজীর্ণ স্কুলে পাঠদান, বিপাকে শিক্ষাথীরা
- নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে বিএনপি কর্মীকে আ.লীগ নেতা বানিয়ে নাশকতা মামলার অভিযোগ
- আত্মীয় বাড়ি নিয়ে ধর্ষণ ঘটনায় নড়াইলে মামলা
- মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
- নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ