Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
  • Moana Kasino: Täydellinen Pelikokemus Kotimaisille Käyttäjille
  • iBet Kasino – Ditt totale veiledning for underholdning pluss premier
  • Kurczak na Drodze: Ekspercki Przewodnik odnośnie Grze Hazardowej
  • Chicken Road: Dieses herausragende Crash-Game für die mutige Spieler
  • Chicken Road 2: Una Guida Completa al Gioco di Casino che Sta Catturando i Player
  • 7Signs Casino – Deres endelige guide til et ekslusivt spillparadis
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদে যানবাহনে নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তার তাগিদ ডিসির

যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা
banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতাযাত নিরাপদ নির্বিঘ্ন করার লক্ষ্যে যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে এ সভা করা হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, কিছু মানুষের স্বার্থের জন্য যশোরের ৩১ লক্ষ্য মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। সড়কে মানুষের নিরাপত্তার জন্য আমরা সরকারের হয়ে কাজ করবো। মানুষকে সেবা দিয়ে লাভবান হন। সেবা না দিয়ে ব্যবসা করেন না। এছাড়া, যানবাহনে নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা দিতে হবে। গাড়িতে জরুরি যোগাযোগের নম্বর রাখতে হবে। নওয়াপাড়া ও বেনাপোলে ওয়েট স্কেল দ্রুত চালু করা হবে।’

সভায় ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন ও ওভার লোড পরিহার, সড়কের পাশে অস্থায়ী দোকান উচ্ছেদ, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-আলম সিদ্দিকী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসিম খান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বর অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্র্রিটের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান প্রমুখ। সভা পরিচালনা করেন বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন।

সভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শহরে বেশ কিছু স্পট রয়েছে। যেখানে অপরাধ সংগঠিত হয়। পুলিশ প্রশাসনের উচিৎ এই সব জায়গায় নজরদারি বাড়ানো। এছাড়া, ছিনতাই, মলমপার্টি রোধে সচেতন হতে হবে। যানবাহনের শ্রমিকদের ডিউটি নির্দিষ্ট করতে হবে। মালিক পক্ষ যেন বাড়তি সময় ডিউটি না করায় এই সব শ্রমিকদের দিয়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে যেন চালকরা মাদকে জড়িয়ে না পড়ে। তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, শহরের ভিতরে গাড়ির ওভারলোড ও ওভারস্পিডের বিষয়টা পুলিশ প্রশাসন নজরদারি করবে। রাত ১১ টার আগে শহরে ভারি যান প্রবেশ করতে দেয়া হবে না। টিনএজারদের গাড়ির অতিরিক্ত গতি ও বিকট শব্দের বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ছিনতাই ও মলমপার্টির বিষয়ে পুলিশ কাজ করছে।

নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তার তাগিদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.