বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বুধবার সকালে বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখার উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়। সমিতির সভাপতি দাউদ আলী গাজী ও প্রধান উপদেষ্টা সামসুর রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত আরএমওকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুসা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আজিজুল ইসলাম ও আব্দুল হালিম, সহসভাপতি ফারুক হোসেন ও তপন কুমার রায়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী সদস্য আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত স্বাক্ষরিত এক আদেশে ডা. নাহিদ সিরাজকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে এ দায়িত্ব থেকে ডা. আহসান কবির বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
