Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।

বক্তব্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার কারাবন্দি থাকা এবং সংসদ সদস্য পদ নিয়ে চলমান পরিস্থিতির কথা তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘসূত্রতা জনমনে প্রশ্ন তৈরি করছে।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের প্রতি দুটি দাবি জানানো হয়। এগুলো হলো সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেয়া।

আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহের পর তা সংযুক্ত করে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

তাদের ভাষ্য, এ কর্মসূচি কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নয়; বরং শ্যামনগরের মানুষের অধিকার, সাংবিধানিক সমাধান, কার্যকর জনপ্রতিনিধিত্ব ও এলাকার উন্নয়নের স্বার্থে। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান মিঠু, মাওলানা আব্দুল খালেক, শ্রী রবীন্দ্রনাথ ভোলা, মাস্টার নাঈম হাসান ও দেবব্রত ব্যানার্জি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কয়েক মাস আগে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তদন্ত করে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। গাজী নজরুল ও ওই নারী নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছিলেন।

সম্প্রতি ওই নারী ঢাকায় গাজী নজরুলের ন্যাম ভবনের বাসায় আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বাবার করা মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার হন। বর্তমানে গাজী নজরুল কারাগারে রয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ

    November 12, 2026

    যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা

    November 11, 2026

    প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার

    November 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.