Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঐক্যবদ্ধ হতে না পারলে রাজাকাররা এই দেশকে পাকিস্তান বানাবে : রুহুল হক এমপি

banglarbhoreBy banglarbhoreAugust 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ও বিদেশি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সরকারের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বুঝতে পারছে না। কাদের নিয়ে দেশ চালাবে যারা কখনো বাংলাদেশই চাইনি তাদেরকে দিয়ে দেশ চালাবেন। আর বসে থাকার সময় নেই। দলের লোকদের নয় বাইরে যারা আছে যাদের নিয়ে রাজনীতি করি তাদের পাশে রেখে আওয়ামী লীগের পতাকাতলে এক হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি এই রাজাকাররা এই দেশকে পাকিস্তান বানাবে। আমরা তা হতে দিতে পারি না। আমাদের বের হতে। কথা বলার সময় নেই।

আসুন সকল দ্বিধাবোধ ভুলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করি। তাই আসুন সবাইকে সাথে নিয়ে দেশটাকে সাতক্ষীরাকে এগিয়ে নিতে হবে শনিবার শোকের মাস আগস্ট মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আফম রুহুল হক।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য শেখ ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন।

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, আহম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক আসাদুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলিমুল ইসলাম লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, শাহ্জাহান আলী, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, রাশেদুজ্জামান রাশি, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, তানভীর হুসাইন সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

সভাশেষে জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি অর্থ ও সংস্থাপন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব

    November 14, 2026

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.