Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
  • লোহাগড়ায় ২৫শ’ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, আলোচনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যবিপ্রবি‘র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সিএসই বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রথম পছন্দ এবং এখানে দেশের সেরা মেধাবীরাই পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের চার বছর মূলত শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও পড়াশোনার চাপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাদারিত্ব অর্জনে দক্ষ করে তোলে। কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। পাশাপাশি, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা বা চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে সরকারি স্টার্টআপ ফান্ডিং কাজে লাগানোর পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে নিজেদের দক্ষ ও সেরা মানুষ হতে হবে। শুধুমাত্র একটি সার্টিফিকেট বা কাগজ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের আবাসস্থল। পারিপার্শ্বিক অবস্থা থেকে সেরাটা গ্রহণ করে মানবসভ্যতার সেরা হতে হবে। নবীন এবং বিদায়ী উভয় শিক্ষার্থীর জন্যই সেরা হওয়ার এই চেষ্টা অব্যাহত রাখা উচিত।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. আলম হোসেন, প্রভাষক এসকে. সালাউদ্দীন কবীর, শিক্ষার্থী জসিম উদ্দিন, নিশাতসহ প্রমুখ। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026

    যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.