লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার আলামুন্সীর মোড়ে অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে ঢাকা-কালনা-যশোর মহাসড়কের আলামুন্সির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের আজিম শেখ (২৫), ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের জাকির শেখ (৩৫)।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম শনিবার দুপুরে বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
