Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় সাত মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
  • যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুখে আযমকে বিদায় সংবর্ধনা
  • সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি
  • যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!
  • মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ
  • যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুখে আযমকে বিদায় সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিদর্শক অধ্যাপক কবুয়াত আলী বিশ্বাস, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক এনামুল কবীর, উপকলেজ পরিদর্শক এএইচএম মনিরুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক (ডকুমেন্ট) মুজিবুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন, প্রধান মূল্যায়ন কর্মকর্তা আ.শ.ম. আশাফুদ্দৌলা টিটো, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সায়মা সিয়াজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন, সিবিএ সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) সহযোগী অধ্যাপক ফজলুর রহমান।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ কামনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় সাত মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    November 14, 2026

    সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি

    November 14, 2026

    যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.