Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ
  • যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
  • যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রামপাল সংবাদদাতা :
রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় হাজারো মানুষ। শনিবার বেলা ১১ টায় ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এসব কর্মকাণ্ডের কারণে অনেক মানুষ এলাকা ছাড়া হয়েছেন। এমনকি তার নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে নির্যাতন ও হয়রানি।

এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তারা।

আল-আমিনের পদত্যাগ দাবি করে তারা বলেন, তার একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন তা আদৌ সত্য না।

বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের কাছে উল্টো অভিযোগ করেছে।
অভিযোগের বিষয়ে আল আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক

    November 14, 2026

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

    November 14, 2026

    যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.