Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
  • যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
  • যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি
  • ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯
  • বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
  • যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাজী নূর :
ঘনিয়ে আসছে শীত। এরই মধ্যে বিক্রেতার ডালায় শোভা পেতে শুরু করেছে হরেক রকমের শীতকালীন সবজি। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহের তুলনায় দাম কমেছে চার ভাগের তিন ভাগ। অর্থাৎ দুই সপ্তাহ আগে যে মানের ফুলকপি ১২০ টাকায় বিক্রি হয়েছে বর্তমানে সেটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যাতে করে স্বল্প খরচে ব্যাগ ভর্তি করতে পারছেন ক্রেতারা। এ অবস্থায় ভোক্তাদের চাহিদার তুঙ্গে থাকার সুযোগ কাজে লাগাচ্ছেন চাষী থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত।

শুক্রবার সকালে যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার এবং রেলস্টেশন বাজার সরেজমিন ঘুরে মিলেছে এসব তথ্য।

বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে মানভেদে ফুলকপি কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, মুলা ২৫ থেকে ৩৫ টাকা, মুলা শাক ২৫ থেকে ৩০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, শিমের বিজ ১৬০ টাকা, মিষ্টিআলু ১০০ থেকে ১২০ টাকা, মিচুড়ি ৫০ থেকে ৬০ টাকা, পালংশাক ৪০ থেকে ৫০ টাকা, মেটেআলু ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, জলপাই ৩০ থেকে ৩৫ টাকা, গাজর ১২০ টাকা, বিটকপি ১১০ থেকে ১৩০ টাকা, ধনিয়া পাতা ১০০ থেকে ১৫০ টাকা, শালগম ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৭০ টাকা, কচুরমুখি ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৮০ টাকা, উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়ো ৩০ থেকে ৫০ টাকা, সবুজ শাক ও লাল শাক ৩০ থেকে ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঢেরস ৬০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা, ওল ৮০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কাঁচকলা ২৫ থেকে ৩৫ টাকা, আমড়া ৩০ থেকে ৫০ টাকা, মানকচু ৫০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কুশি ৫০ টাকা ও ডাটা ৩০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া লাউ আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা পিস এবং কাগজি লেবু ৩০ টাকা প্রতি হালি বিক্রি হয়েছে।

সবজি বিক্রেতা রাকিব হোসেন বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ রোজ বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ভোক্তাদের চাহিদাও বেড়েছে। তবে ঝিঙে, কুশি, পটলসহ গ্রীস্মকালীন সবজির সরবরাহ থাকলেও তেমন বিক্রি নেই। ভোক্তাদের চাহিদা এখন শীতকালীন সবজির দিকে।

রেলগেট চোরমারা দীঘি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংকার নজরুল ইসলাম বলেন, এখন পেট ভরে সবজি খাওয়ার মৌসুম; দামও কম। তাই অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ফিরছি।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দেড় কেজি সাইজের রুই মাছ ৩২০ টাকা, সাড়ে তিন কেজি সাইজের কাতলা ৩৮০ টাকা, হরিণা চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, বাগদা চিংড়ি ৯০০ টাকা, চাকা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ৯৫০ থেকে ১০০০ টাকা, ভেটকি ৭০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পারশে ৫০০ থেকে ৬০০ টাকা, পুঁটি ২৫০ থেকে ৩৫০ টাকা, বেলে ৪০০ থেকে ৬০০ টাকা, চাপলে ৪০০ টাকা, দেশি টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২১০ টাকা, নাইলোটিকা ১৬০ থেকে ২৪০ টাকা, কৈ ২৮০ থেকে ২৫০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা ও শোল ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা অভিজিৎ বিশ্বাস বলেন, এখন দিন যত গড়াবে মাছের দাম তত কমবে। খাল বিল শুকিয়ে মাছ ধরার ধুম পড়বে।
শহরের পিটিআই রোড ষষ্ঠীতলা পাড়া এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক কাজী ইকবালুর রশীদ সৌহার্দ্য বলেন, বড়বাজার এবং রেলস্টেশন এই দুই বাজার থেকে আমি কেনাকাটা করি। তবে খেয়াল করেছি রেলস্টেশন বাজারে মাছের দাম তুলনামূলক কম।

এদিকে ইলিশ মাছের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ১ কেজি সাইজের ইলিশ মাছ ২০০০ থেকে ২৫০০ টাকা, আটশ গ্রাম সাইজের ১৫০০ টাকা, চারশ গ্রাম সাইজের ১১০০ টাকা বিক্রি হয়েছে।

ইলিশ মাছ বিক্রেতা এরশাদ আলী বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ আহরণ শুরু হলে মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে মাছের দাম কমে গেছে। কিন্তু বাজারে ইলিশ ক্রেতা কম।

পোস্ট অফিসপাড়ার বাসিন্দা তৈরি পোষাক বিক্রেতা মোহাম্মদ সেলিম রেজা বলেন, গতবারের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছ এটা ঠিক। কিন্তু সেটা সাধারণ ভোক্তাদের উপর কোনো প্রভাব ফেলতে পেরেছে কিনা সেটা মুখ্য বিষয়।

মুদিপণ্যের বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে খোলা সয়াবিন তেল কেজি প্রতি ২০৬ থেকে ২২০ টাকা, সরিষার তেল ২২০ থেকে ২৩০ টাকা, পাম তেল থেকে ১৮৭ থেকে ১৯০ টাকা, সুপার তেল ১৯৪ থেকে ১৯৮ টাকা, পোলাও চাল ১৩০ থেকে ২১০ টাকা, আটা ৪৫ থেকে ৪৮ টাকা, ময়দা ৬৫ থেকে ৭০ টাকা, ছোলার ডাল ১১০ থেকে ১২০ টাকা, মুগ ডাল ১৫০ থেকে ১৬০ টাকা, মসুরি ডাল ৯০ থেকে ১৬০ টাকা, বুটের ডাল ৫৫ থেকে ৬০ টাকা, সাদা চিনি ১১০ টাকা, লাল চিনি ১২০ থেকে ১২৫ টাকা, আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, আদা ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে।
মুদিপণ্য বিক্রেতা মুনিম স্টোরের স্বত্বাধিকারীরা শেখ মুনিম আব্দুল্লাহ বলেন, সব কিছুর বাজার স্থিতিশীল রয়েছে। তবে গরম মশলার বাজার থেমে নেই।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ থেকে ১৯০ টাকা, লেয়ার ৩০০ থেকে ৩৪০ টাকা, সোনালি ২৮০ থেকে ৩০০ টাকা ও হাঁস ৩০০ টাকা বিক্রি হয়েছে।

ফারুক ব্রয়লার হাউজের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, আজ সব রকম মুরগিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শীত বৃদ্ধি পেলে মুরগির দাম আরো বৃদ্ধি পেতে পারে।

গরুর ও খাসির মাংসের বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে গরুর মাংস কেজি প্রতি ৭৭০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা বিক্রি হয়েছে।

বাবুঘাট কাঠেরপুলের শাহিন বীফ হাউজের স্বত্বাধিকারী শেখ শাহিন আলম বলেন, গরুর মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। কিন্তু গরুর দাম বৃদ্ধি পেয়েছে।

বাবুঘাট কাঠেরপুলের বাসিন্দা ব্যবসায়ী শেখ মোনায়েম বলেন, গরুর মাংসের দাম একটু কমলে ভালো হতে।

ডিমের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে লাল ডিম হালিপ্রতি ৩৮ থেকে ৪৪ টাকা, সাদা ডিম ৩৮ থেকে ৪০ টাকা, হাঁসের ডিম ৬৬ থেকে ৬৮ টাকা, পাকিস্তানি ৪০ টাকা ও কোয়েল পাখির ডিম ১৪ টাকা বিক্রি হয়েছে।

সালাম ডিম স্টোরের স্বত্বাধিকারী আব্দুস সালাম বলেন, ডিমের দাম এখন অনেক কম। উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম পাইকারি বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে সুপার মিনিকেট চাল কেজি প্রতি ৬০ টাকা, মিনিকেট ৫৬ টাকা, কাজললতা ৫২ টাকা, নাজিরশাইল ৯২ টাকা, স্বর্ণা ৪৫ থেকে ৫০ টাকা, বিল আমন ৬০ টাকা, বাসমতি ৭৫ থেকে ৮২ টাকা, আটাশ ৫২ থেকে ৫৫ টাকা, মোটা ৬১ টাকা ও নূরজাহান ৫০ টাকা বিক্রি হয়েছে।

চাল বিক্রেতা আরজি রাইসের স্বত্বাধিকারী অধীর অধিকারী বলেন, বাজার স্থিতিশীল তবে বেচাকেনা ভালো না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু

    November 13, 2026

    যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত

    November 13, 2026

    যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.