Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
  • যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি
  • ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯
  • বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
  • যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
  • উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :

সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যশোর জেলার সরকারি ভবনে বোমা হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখা।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সন্ত্রাসীরা সরকারি ভবনে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। সারাদেশে তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। এর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসী ও বোমা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা সরকারের প্রতি সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসাইনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাদিম হাসান, জেলা যুবশক্তির সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ, শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋত্বিক আহমেদ, সদর উপজেলা যুবশক্তির আহ্বায়ক মামুন বিল্লাহ, সদস্যসচিব বাঁধন ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, সদর উপজেলা সদস্যসচিব রাকিব উদ্দিন জুয়েল এবং শার্শা উপজেলা যুবশক্তির আহ্বায়ক রাশেদুজ্জামান বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত

    November 13, 2026

    ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯

    November 13, 2026

    বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.