Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
  • যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
  • উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
  • মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
  • মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলারভোর প্রতিবেদক :
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ৫৪টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা, দুজনকে গ্রেপ্তার এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি শুরু হয়। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন, নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

সম্প্রতি যশোর আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মিরাজুল ইসলাম আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ

    November 13, 2026

    যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    November 13, 2026

    উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.