Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
  • মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
  • মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
  • ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’
  • সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি
  • চুড়ামনকাটিতে যুবদলের বিক্ষোভ
  • আর্থিক বিরোধ : কলাই কাটা হাসুয়া দিয়ে কুপিয়ে দিনমজুর হত্যা
  • রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের সজরে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য সুরোত আলী (৪৮)।

এ সময় এলাকাবাসী বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে অপর মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে মরদেহটি উদ্ধার করেন। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে উপজেলার শাহপুর মোড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মশ্বিমনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরোত আলী মোড়ল শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শাহপুর মোড়ে আসেন। এ সময় সুরোত আলী সিরাজুল ইসলামের সারের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলাম জানান, পিছন থেকে বেপরোয়াগতিতে আসা একটি মোটরসাইকেল সজরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সুরোত আলী রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা অপর মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, উদ্ধার তিনজন পুলিশ হেফাজতে রয়েছে।

এরা হলেন কেশবপুর উপজেলার কড়িয়াখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নিরব হোসেন(১৫) ও রমজান আলী গাজীর ছেলে আকাশ হোসেন (১৫) এবং কোমরপোল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে সুইট হোসেন (১৭)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট

    November 13, 2026

    মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়

    November 13, 2026

    ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.