চুড়ামনকাটি সংবাদদাতা :
নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপি নৈরাজ্যে ও বৃহস্পতিবার যশোরে ককটেল হামলার প্রতিবাদে
চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চুড়ামনকাটি বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে যুবদল।
বাজারে মেইন সড়কে বিক্ষোভ মিছিল শেষ হয়ে যাত্রী ছাউনির সামনে এসে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, যুবনেতা শামীম হোসেন আনজু, আব্দুর রাজ্জাক, যুবায়ের হোসেন, নিয়াজ হোসেন, মোবারক হোসেন, তানজিমুল ইসলাম মিন্টু, রিপন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রসুল, কৃষক দলের আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক শিমুল হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, জহির হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
