Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
  • মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
  • মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
  • ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’
  • সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি
  • চুড়ামনকাটিতে যুবদলের বিক্ষোভ
  • আর্থিক বিরোধ : কলাই কাটা হাসুয়া দিয়ে কুপিয়ে দিনমজুর হত্যা
  • রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল অন্যায়, অত্যাচার, অসত্য, শোষণ-নির্যাতনের বিরুদ্ধে কলম ধরেছিলেন। মানুষের জন্য কবিতা ও গান লিখেছেন। মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য কলম ধরেছিলেন।

অবিচার ও শোষণের বিরুদ্ধে অমিত প্রতিবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাকে বিশেষভাবে সুপরিচিত করেছে। তার রচনাবলি আমাদের চলার সঠিক পথের নির্দেশনা দেয়।

শুক্রবার বিকেলে যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত নজরুল উৎসবের কবি-সাহিত্যিক ও সংগঠকদের সাথে মতবিনিময় সভা ও থিম উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। থিম উন্মোচন করেন কবি ও কথাসাহিত্যিক মাসুদ আলম বাবুল।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কথাসাহিত্যিক ও গবেষক প্রফেসর ড. সবুজ শামীম আহসান।

সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, সুরাইয়া শরীফ, এডিএম রতন, রাশিদা আখতার লিলি, বকুল হক, আমির হোসেন মিলন, চৌগাছা সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, মো. মনিরুজ্জামান, ডা. আবুল কালাম আজাদ, সৈয়দ ইমদাদ হোসেন, গোলাম মোস্তফা, সঞ্জয় নন্দী, নাসির উদ্দিন, অরুণ বর্মন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট

    November 13, 2026

    মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়

    November 13, 2026

    মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.