Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
  • যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
  • যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি
  • ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯
  • বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
যশোর শহরতলীর উপশহরে উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ ফাইনালে ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উপশহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তরফদার মোহাম্মদ ওয়াহিদুলের দল।

অন্যদিকে রানার্সআপ হয়েছে একই ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি তানভীন আলম সাদের দল। উপশহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত একদিনের এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দিনব্যাপি চলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। পরে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল।
ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ওয়াহিদুলের দল।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদুর রহমান সোহেল।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও তরুন সমাজসেবক এবং ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন রুবেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন রুবেল বলেন, “খেলায় শক্তি, খেলাই বল-মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক, অনলাইন জুয়া এবং মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এলাকায় নিয়মিত এমন টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শেখ রাহাত রহমান, সহসভাপতি তানভীন আলম সাদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম অর্ক, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল রনি, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কুয়াশা, টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক শেখ আহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট

    November 13, 2026

    যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু

    November 13, 2026

    যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.