Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি
  • যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!
  • মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ
  • যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখা থেকে জারি করা নির্দেশনায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেয়ার কথা বলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের বিপরীতে রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তারা প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে এমন অভিযোগ উঠেছে।

শুধু লাইসেন্স যাচাই নয়, প্রতিষ্ঠানটির পরীক্ষার মান, প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং রোগীদের কাছ থেকে আদায় করা পরীক্ষার মূল্যও খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবি সচেতন নাগরিকদের।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর থাকলেও অভয়নগরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে কতটা তদারকি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, অনুমোদন ও কার্যক্রম সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ থাকা উচিত নয়।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজীব বলেন, রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছি। প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করছে এমন অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি

    November 14, 2026

    মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক

    November 14, 2026

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.