Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল নেতার বাড়িতে ভাংচুর, লুট

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১১, ২০২৫Updated:এপ্রিল ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা
সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে স্বর্ণালংকারসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সামাজিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান তুফানের নেতৃত্বে স্থানীয় কোলাবাজারের বিএনপি নেতা তালিয়ান গ্রামের বাবলুর রহমানের ফার্নিচারের দোকানে হামলা চালায়। এ সময় তারা রামদা ও দেশীয় অস্ত্রপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবলুর রহমান ও তার ভাইপো আফাঙ্গীরকে জখম করে। এ সময় এলাকাবাসী হামলা করতে আসা ছাত্রদল নেতা তুফানের ছোট ভাই শান্তসহ কয়েকজন মারধর করেন। এ ঘটনার জের ধরে কোলাবাজারে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে সন্ত্রাসীদের আটকের দাবি করা হয়। এই প্রতিবাদ মিছিলে অংশ নেয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের বনি। এরপর ঘটনাস্থলে যায় যৌথবাহিনী। পুনরায় সকালে কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।

কোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের বনি জানান, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করায় ক্ষুব্ধ হয়ে সাবেক আওয়ামী লীগ নেতা ও ৫ আগস্টের পর বিএনপি দাবি করা নজরুল ইসলাম মোল্যা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আলার নেতৃত্বে প্রায় ২৫০/৩০০ লোক আমার বাড়িতে হামলা চালায়। তাদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। এসময় একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকারসহ নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করা হয়। এছাড়াও যুবনেতা জলিল আহমেদের বাড়ির জানালার গ্লাস ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কোলা গ্রামের এক বৃদ্ধ বলেন, শুক্রবার সকালে বনিদের বাড়িতে প্রায় ২০০/৩০০ লোক হামলা চালায়। তাদের হাতে দা ছিল। এছাড়াও আরো কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। যারা এসেছিল তারা অন্য ইউনিয়নের মানুষ। এক ইউনিয়নের মানুষ অন্য ইউনিয়নে এসে হামলা চালাচ্ছে। এ সময় বাজারে পুলিশ ছিল।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের বনির মা শেখা খাতুন বলেন, অনেক মানুষ অতর্কিত হামলা চালায় আমাদের বাড়িতে। এ সময় তার স্বামী ও দুই ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। আওয়ামী লীগের সময়ও স্বামী-সন্তানদের পালিয়ে থাকতে হয়েছে আবার এখনো পালাতে হচ্ছে। এর থেকে আমাদের মরে যাওয়া উচিৎ।
এ ব্যাপারে জানতে নজরুল ইসলাম মোল্লার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার প্রথমে ভাংচুর করার কথা জানতেন না বলেন জানান। পরে জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের

এপ্রিল ১৪, ২০২৬

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.