কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ও বিকেলে কেশবপুর শহরের বড় কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। এ সময় বড় বাজারে পেঁয়াজ ব্যবসায়ী জিয়াউর রহমান কে ৪ হাজার টাকা ও হাসান কবিরকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন কেশবপুর থানার এসআই হাসানসহ থানার পুলিশ।
শিরোনাম:
- যশোরে কন্টিনেন্টাল কুরিয়ার শাখা কার্যালয় পুনঃউদ্বোধন
- শেষ মুহূর্তে নির্বাচনী দৌঁড়ে ফিরলেন গণঅধিকার প্রার্থী আবুল কালাম গাজী
- উদীচী যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন
- যশোরে হ্যাঁ ভোটের প্রচারণায় এনসিপি
- যুবদল নেতা মুন্নার মাগফেরাত কামনায় দোয়া
- শাসক নয় সেবক হতে চাই : অমিত
- যশোরে প্রতারণার মাধ্যমে হারানো মোবাইল ও টাকা হস্তান্তর
- যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ
