Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে কোটচাঁদপুরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে এ মিছিল করে দলটি।
জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের ছবি বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পেজে দেখা যায়। এর প্রতিবাদে কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ওই মিছিলের এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হীরা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজবীর নিশু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শাহানুর রহমান শাহান প্রমুখ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি জানার পর তদন্ত শুরু হয়েছে। ওই লিফলেট আদৌ কোটচাঁদপুরে বিতরণ হয়েছে কিনা। কোথায় বিতরণ হয়েছে তা বের করার কাজ চলছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিক্ষোভ মিছিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.