Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১০, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রমজান উপলক্ষে বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে যশোরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত যশোর সদর উপজেলার নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানে নিউ মার্কেট এলাকার চৌধুরী কিচেনের ব্যবস্থাপক সোহেল রানাকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের প্রাইজ ট্যাগ না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, দড়াটানা মোড়ের নিউ ভৈরব হোটেলের ব্যবস্থাপক মো. মনিরুলকে দইয়ের ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, এইচ এম এম রোডের ঝিলিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানকে ভোক্তাকে ক্রয় ভাউচার না দেয়া এবং বিদেশি থ্রি-পিসের ক্রয়ের প্রমাণক হিসেবে ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মুজিব সড়কের একটি আড়তকে প্রতিশ্রুত পণ্য ভোক্তা পর্যায়ে সঠিকভাবে সরবরাহ করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.