Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট

banglarbhoreBy banglarbhoreমার্চ ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
Share
Facebook Twitter LinkedIn

নাভারণ সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধনের মধ্য দিয়ে পুনরায় চালু করা হয়েছে। পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এ সময় তিনি বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু নানা অনিয়ম ও সমস্যার কারণে হাটটি দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীদের স্বার্থ ও এলাকার ঐতিহ্য রক্ষায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হাটটি পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।

হাট সূত্রে জানা গেছে, পশুহাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাগল বিক্রির ক্ষেত্রে ক্ষেতালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নেয়া হবে। স্থানীয়দের আশা, নাভারণের এই ঐতিহ্যবাহী পশুহাট পুনরায় চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনি ফিরে আসবে দীর্ঘদিনের হারানো ঐতিহ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, দীর্ঘদিন নাভারণ পশু হাটটি বন্ধ থাকার পরে ইজারার মাধ্যমে চালু হল। আশা করি আইন শৃঙ্খলা মেনে হাটটি পরিচালিত হবে।

ঐতিহ্যবাহী পশুহাট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.