কোটচাঁদপুর সংবাদদাতা
খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় চোরেদের হাতে বেধড়ক মারপিটের শিকার ভুক্তভোগী গাছের মালিক রাসেল খোন্দকার (৩২)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে।
ভুক্তভোগী রাসেল খোন্দকার বলেন, উপজেলার সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে আমার খেজুর বাগান থেকে নিয়মিত রস চুরি হওয়ায় রোববার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করলে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে রস নিয়ে চলে যায়।
পরে রোববার দুপুরে আমি ইজিবাইক নিয়ে সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে, চোরেরা আমার গতিরোধ করে বেধড়ক মারপিট করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়। ওই সময় আতিক নামের একজননকে আমি চিনতে পারি। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খোন্দকারের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, আহত ব্যক্তিকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক আশিষ বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় আসছিলেন। তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ হয়নি।
শিরোনাম:
- চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
- ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
- মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
- সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
- সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
- রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
- চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
- মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন