কোটচাঁদপুর সংবাদদাতা
খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় চোরেদের হাতে বেধড়ক মারপিটের শিকার ভুক্তভোগী গাছের মালিক রাসেল খোন্দকার (৩২)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে।
ভুক্তভোগী রাসেল খোন্দকার বলেন, উপজেলার সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে আমার খেজুর বাগান থেকে নিয়মিত রস চুরি হওয়ায় রোববার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করলে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে রস নিয়ে চলে যায়।
পরে রোববার দুপুরে আমি ইজিবাইক নিয়ে সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে, চোরেরা আমার গতিরোধ করে বেধড়ক মারপিট করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়। ওই সময় আতিক নামের একজননকে আমি চিনতে পারি। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খোন্দকারের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, আহত ব্যক্তিকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক আশিষ বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় আসছিলেন। তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ হয়নি।
শিরোনাম:
- মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
- মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
- যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
- বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
- তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
- মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল