Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়
  • যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী
  • খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার
  • যশোর – ২ আসন : জিতেছেন জামায়াতের ডা. ফরিদ
  • খুলনা-৬ আসনে ধানের শীষ পরাজিত
  • সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী
  • যশোর-১ আসনে জয়ী দাঁড়িপাল্লা
  • যশোর-৩ আসনে জয়ী বিএনপির অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় আন্দোলনের মুখে স্থগিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় বৈষম্য বিরোধী ছাত্রদের দাবীর মুখে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনকারিদের বেশিরভাগই পতিত সরকারের অনুসারি। এ কারণে ছাত্ররা দুপুরে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে। তাদের দাবিরর মুখে প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগীত করা হয়।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেদুল ইসলাম রিতম জানান, উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সকল জনশক্তিই পতিত সরকারের। তালিকায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ইস্মতারা, স্বরুপদাহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, আওয়ামীলীগ নেতা ধুলিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, আওয়ামী পন্থী শিক্ষক নেতা কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম মুক্তি, স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলামসহ তালিকার নিরানব্বই ভাগই পতিত সরকারের পদধারী নেতাকর্মী।

ছাত্রদের অভিযোগ, ভোটার তালিকা হালনাগাদ করার আগে যারা এ কার্যক্রমে অংশগ্রণ করবেন তাদের তালিকা হালনাগাদ করার প্রয়োজন ছিল। ১৬ বছর ধরে যারা সুযোগ সুবিধা ভোগ করেছে তাদেরকে দিয়েই আবার কাজ শুরু করেছেন যা আমাদের পক্ষে মানা সম্ভব না। ছাত্ররা আরও অভিযোগ করে, আমরা প্রথম থেকেই নির্বাচন অফিসকে অনুরোধ করে আসছিলাম তালিকা প্রনয়ন কার্যক্রমে অংশগ্রহনকারি শিক্ষকদের একটি স্বচ্ছ তালিকা করতে। কিন্তু তারা অতিমাত্রায় আওয়ামী তোষণের কারণে এই কাজটি না করেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন। সকালে জানতে পেরে আমরা নির্বাচন অফিস ঘেরাও করি। এক পর্যায় নির্বাচন অফিসার সেলিম রেজা প্রশিক্ষণ কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষনা করলে ছাত্ররা স্থান ত্যাগ করে। এ সময় তিনি আমাদের প্রতিশ্রুতি দেন ভোটার তালিাক হালনাগাদ কাজে অংশগ্রহনকারিদের নাম পুনরায় যাচাই-বাচাই করা হবে।

প্রশিক্ষণ স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন অফিস আমার সাথে কোনো আলাপ আলোচনা করেনি।

চৌগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.